Web Analytics

প্রচলিত তৈরি পোশাকের বাইরে বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণে তাঁবু ও আউটডোর সরঞ্জাম শিল্প সম্ভাবনাময় খাত হিসেবে উঠছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপে চাহিদা বাড়ার সঙ্গে এ খাতে বিনিয়োগ ও উৎপাদন সক্ষমতা সম্প্রসারিত হচ্ছে। জাতিসংঘের কমট্রেড ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বিশ্লেষণে চীনের পর বিশ্বে তাঁবু রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। ২০২৫ সালে বৈশ্বিক ক্যাম্পিং তাঁবুর বাজারের আকার ছিল প্রায় ৬.১৮ বিলিয়ন ডলার।

ইপিবির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে তাঁবু ও ক্যাম্পিং সামগ্রী রপ্তানি করে বাংলাদেশ প্রায় ২৩৭.৩৭ মিলিয়ন ডলার আয় করেছে। এর প্রায় ৯৩ শতাংশ এসেছে সিনথেটিক ফাইবারের তাঁবু থেকে, যার রপ্তানি মূল্য ২২ কোটি ৭ লাখ ডলার। গত অর্থবছরে ৪৯টি দেশে এসব পণ্য রপ্তানি হয়েছে। যুক্তরাষ্ট্র ছিল সবচেয়ে বড় বাজার; সেখানে রপ্তানি হয়েছে ৮৭.৫২ মিলিয়ন ডলারের পণ্য।

বেপজার অধীনে ইপিজেডগুলোতে বর্তমানে ১৪টি কারখানা সক্রিয় এবং গত দুই বছরে প্রায় আটটি নতুন বিনিয়োগ চুক্তি হয়েছে। তবে কাঁচামালের আমদানিনির্ভরতা বড় চ্যালেঞ্জ। খাতসংশ্লিষ্টদের মতে, ব্যবহৃত কাঁচামালের ৭০ থেকে ৮০ শতাংশই চীনসহ বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হয়। স্থানীয়ভাবে ফেব্রিক, পোল ও অন্যান্য উপকরণ উৎপাদন বাড়লে ব্যয় কমবে, মূল্য সংযোজন বাড়বে এবং উচ্চমূল্যের অর্ডারে প্রতিযোগিতা শক্তিশালী হতে পারে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।