Web Analytics

মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হলেন অভিযোগ করেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের বিরুদ্ধে যুদ্ধ এবং শুল্কনীতির কারণে যুক্তরাষ্ট্রে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেন, সাধারণ পরিবারগুলো অতিরিক্ত ব্যয়ের চাপ সামলাচ্ছে এবং এর প্রভাব থ্যাংকসগিভিংয়ের খাবার কেনার ক্ষেত্রেও পড়েছে।

আমেরিকান ফার্ম ব্যুরো ফেডারেশনের তথ্য উদ্ধৃত করে ভ্যান হলেন বলেন, গত বছরের তুলনায় এবার থ্যাংকসগিভিংয়ের রাতের খাবারের গড় খরচ ৬ শতাংশ বেড়েছে। টার্কির দাম বেড়েছে ১০ শতাংশ। তাঁর ভাষ্য, কেনাকাটার সময় উচ্চ মূল্য দেখে অনেক আমেরিকান বিস্মিত হচ্ছেন এবং তাঁদের মনে হচ্ছে পণ্যের দাম কেবল বাড়ছেই।

ভ্যান হলেন ট্রাম্পের ইরান যুদ্ধকে অবৈধ আখ্যা দিয়ে বলেন, এটি সবকিছুর দাম বাড়াচ্ছে এবং শুল্কযুদ্ধ মূল্য আরও বাড়িয়ে দিচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, ট্রাম্প ও তাঁর ধনী মিত্ররা সাধারণ আমেরিকানদের মতো অর্থনৈতিক চাপের মুখে পড়ছেন না। সাম্প্রতিক মার্কিন নির্বাচনের পর তিনি রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।