Web Analytics

২০২৬ সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা ২১ এপ্রিল থেকে শুরু হওয়ায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর সব পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বাইরে অন্য কারও প্রবেশ নিষিদ্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স অনুযায়ী এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যাতে পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। পরীক্ষা চলাকালীন দিনগুলোতে এই আদেশ কার্যকর থাকবে।

ডিএমপি জানিয়েছে, পরীক্ষাকেন্দ্রের আশপাশে যেকোনো বিশৃঙ্খলা রোধ এবং পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা দেওয়ার পরিবেশ নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।