Web Analytics

ইসরাইলের সঙ্গে যৌথভাবে ইরানে বিমান হামলায় সহায়তা করতে অস্বীকৃতি জানানোয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে তিরস্কার করেছেন। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সম্পর্ক এখন আর আগের মতো নেই। যুক্তরাজ্য তাদের ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ায় এই সমালোচনা করেন তিনি।

এর আগে স্টারমার ট্রাম্পের ইরানবিষয়ক পদক্ষেপের কড়া সমালোচনা করে বলেন, আকাশ থেকে হামলা চালিয়ে কোনো দেশের শাসনব্যবস্থা পরিবর্তনে যুক্তরাজ্য বিশ্বাসী নয়। তিনি জানান, ইরান-ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে উপসাগরীয় অঞ্চল ও মধ্যপ্রাচ্যে মিত্র দেশ এবং নিজেদের বাহিনীর সুরক্ষায় যুক্তরাজ্যের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হবে।

দ্য সানকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, স্টারমার কোনো সাহায্যই করেননি এবং তিনি কখনো ভাবেননি যুক্তরাজ্যের কাছ থেকে এমন আচরণ দেখবেন। তিনি আরও বলেন, দুনিয়া বদলে গেছে এবং দুই দেশের সম্পর্ক আর আগের মতো নেই।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।