Web Analytics

পাবনা জেলা ছাত্রদল ভাঙ্গুড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম সোহেলকে শোকজ নোটিশ দিয়েছে। পুলিশের হাতে আটক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতা রিপন সরকারের মুক্তির দাবিতে থানা ঘেরাও ও বিক্ষোভের নেতৃত্ব দেওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. কামরুজ্জামান প্রিন্স ও সদস্য সচিব মো. সাদ্দাম হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোহেলকে ২৪ ঘণ্টার মধ্যে জেলা কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে।

গত শুক্রবার সন্ধ্যায় নাশকতার অভিযোগে পারভাঙ্গুড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি রিপন সরকারকে পুলিশ আটক করে। পরে রাত সাড়ে ৮টার দিকে সোহেলের নেতৃত্বে প্রায় ২০০ গ্রামবাসী ভাঙ্গুড়া থানা ঘেরাও করে তার মুক্তির দাবি জানায়। স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ১০টার দিকে পুলিশ আটক যুবলীগ নেতাকে গ্রামবাসীর জিম্মায় ছেড়ে দেয়।

ঘটনার পর নিষিদ্ধ সংগঠনের নেতার পক্ষে অবস্থান নেওয়ায় সোহেলের ভূমিকা নিয়ে স্থানীয় ও রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়। জেলা ছাত্রদল জানিয়েছে, লিখিত ব্যাখ্যা পাওয়ার পর সাংগঠনিক বিধি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।