Web Analytics

তুরিন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক অধ্যাপক লরেঞ্জো কামেল বলেছেন, যুক্তরাষ্ট্র এই মুহূর্তে ইয়েমেন সংঘাতে সরাসরি জড়িয়ে পড়তে আগ্রহী নয়। বুধবার কতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

কামেলের মতে, যুদ্ধের আগের বছরগুলোর তুলনায় বর্তমানে সৌদি আরবের ওপর হুতিদের নিয়ন্ত্রণ অনেক বেশি শক্তিশালী হয়েছে। এর পেছনে তিনি বাব আল-মান্দেব প্রণালির ওপর গোষ্ঠীটির নিয়ন্ত্রণ এবং দ্রুত পরিবর্তনশীল আঞ্চলিক পরিস্থিতির কথা উল্লেখ করেন। তিনি বলেন, অন্তত বর্তমান সময়ের জন্য যুক্তরাষ্ট্রের ওপর ইরানের প্রভাব এই পরিস্থিতির একটি উদাহরণ।

অধ্যাপক কামেল বলেন, ইরান যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রভাব ফেলার লক্ষ্য নিয়ে বিশ্ববাজারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এবং বড় প্রভাব ফেলতে পারে এমন পরিস্থিতি তৈরিতে জোরালো পদক্ষেপ নিচ্ছে। তাঁর ভাষ্য অনুযায়ী, হুতিরা নিজেদের শাসন সুদৃঢ় ও রিয়াদের কাছ থেকে সুবিধা আদায়ে পরিস্থিতির সুযোগ নিচ্ছে। প্রতিরক্ষায় যুক্তরাষ্ট্রনির্ভরতার জন্য রিয়াদকে মাশুল দিতে হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। সমর্থন আদায়ে মোহাম্মদ বিন সালমানের মিশর সফর খুব ফলপ্রসূ নাও হতে পারে বলে তাঁর ধারণা।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।