Web Analytics

নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের কঠোর নির্দেশনা দিয়েছেন। সোমবার (২ মার্চ) সকালে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে অনলাইনে জেলা পুলিশ সুপারদের সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময়কালে তিনি ছিনতাই, চাঁদাবাজি ও মাদক দমনে কঠোর পদক্ষেপের আহ্বান জানান।

আইজিপি মহাসড়কে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি বন্ধে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশকে তৎপরতা বাড়ানোর নির্দেশ দেন। আসন্ন ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং যানজট রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন তিনি। থানায় সেবা নিতে আসা মানুষের সঙ্গে ভালো ব্যবহার ও নিরপরাধ কাউকে হয়রানি না করার নির্দেশ দেন আইজিপি।

তিনি জেলা পুলিশ সুপারদের ঐক্যবদ্ধভাবে কাজ করে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। এ সময় অতিরিক্ত আইজিসহ পুলিশ হেডকোয়ার্টার্সের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।