Web Analytics

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীরা রোববার থেকে ৭ নভেম্বর পর্যন্ত উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। প্রকাশিত ফলে সারা দেশে পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ও ফি পরিশোধ সম্পন্ন করতে হবে।

আবেদন করতে ঢাকা শিক্ষা বোর্ডের নির্ধারিত পোর্টাল https://rescrutiny.eduboardresults.gov.bd-এ রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করতে হবে। আবেদনকারীর সচল মোবাইল নম্বর দিতে হবে এবং পুনঃনিরীক্ষণের ফল ওই নম্বরে এসএমএসে জানানো হবে। এরপর বিষয়ভিত্তিক ফল থেকে পুনঃনিরীক্ষার জন্য বিষয় নির্বাচন করে ফি প্রদানের অপশনে যেতে হবে।

প্রতি পত্রের আবেদন ফি ১৫০ টাকা। দুই পত্রের বিষয়ে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে। বিকাশ, নগদ, রকেট, উপায় ও সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। অর্থ পরিশোধের পর পোর্টালে গিয়ে ‘জমা দিন’ চাপতে হবে। পরিশোধিত আবেদন বাতিল করা যাবে না এবং ফি ফেরতযোগ্য নয়। সরাসরি বা ম্যানুয়াল আবেদন গ্রহণ করা হবে না।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।