Web Analytics

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির আবেদন ও অনুমোদনের জন্য নতুন অনলাইন ব্যবস্থা চালু করেছে। সোমবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, করদাতারা ই-রিটার্ন সিস্টেমে লগইন করে ‘টাইম এক্সটেনশন’ মেন্যু ব্যবহার করে ৩১ মার্চের আগে অনলাইনে সময় বৃদ্ধির আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কর কমিশনার অনলাইনে আবেদন অনুমোদন বা নামঞ্জুর করবেন। অনুমোদন পেলে করদাতা বর্ধিত সময়ের মধ্যে কোনো জরিমানা ছাড়াই রিটার্ন দাখিল করতে পারবেন।

যেসব করদাতার অনলাইনে রিটার্ন জমা দেওয়ার বাধ্যবাধকতা নেই, তারা ৩১ মার্চের আগে লিখিতভাবে আবেদন করলে সংশ্লিষ্ট কর কমিশনার সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত সময় বাড়াতে পারেন। চাইলে তারাও অনলাইনে আবেদন করতে পারবেন। চলতি করবর্ষে ব্যক্তি শ্রেণির করদাতাদের রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।

এনবিআরের তথ্যমতে, বর্তমানে ই-রিটার্ন সিস্টেমে প্রায় ৫০ লাখ ব্যক্তি শ্রেণির করদাতা নিবন্ধিত আছেন এবং প্রায় ৪১ লাখ করদাতা ২০২৫–২০২৬ করবর্ষের রিটার্ন দাখিল করেছেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।