Web Analytics

যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের সঙ্গে ভবিষ্যতের যেকোনো চুক্তির আগে দেশটিকে বেশ কিছু শর্ত পূরণ করতে হবে। মার্কিন এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, পারমাণবিক সীমাবদ্ধতা সংক্রান্ত ওয়াশিংটনের সব দাবি ইরানকে মানতে হবে এবং যুক্তরাষ্ট্রের চাহিদামতো পারমাণবিক উপকরণ হস্তান্তর করতে হবে। এসব শর্ত পূরণ না হলে কোনো চুক্তি হবে না বলে স্পষ্ট জানানো হয়েছে। তবে এই অবস্থানের মধ্যেও দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা ইতিবাচকভাবে চলছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

সম্প্রতি হরমুজ প্রণালিতে সমঝোতা স্মারক লঙ্ঘন ও জাহাজে গুলিবর্ষণের ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়। ইরানি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে জানিয়েছেন, তাদের ব্যবস্থার একটি ত্রুটিপূর্ণ যন্ত্রাংশের কারণে এই ঘটনা ঘটেছে। কিন্তু যুক্তরাষ্ট্র এই ব্যাখ্যা প্রত্যাখ্যান করে তেহরানকে আলটিমেটাম দিয়েছে। ওয়াশিংটনের দাবি, ইরানকে প্রকাশ্যে ঘোষণা দিতে হবে যে তারা আর কোনো জাহাজে গুলি চালাবে না এবং হরমুজসহ সব নৌপথ সম্পূর্ণ উন্মুক্ত রাখতে হবে।

মার্কিন কর্মকর্তা সতর্ক করে বলেছেন, এসব শর্ত না মানলে ইরানের জন্য পরিণতি ভালো হবে না।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।