Web Analytics

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর এলাকায় নদীভাঙন রোধে রোপণ করা প্রায় ২০টি মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা জাহিদুল আলম জাহাঙ্গীরের বিরুদ্ধে। এলাকাবাসীর দাবি, গত ৫ আগস্টের পর থেকে ধাপে ধাপে গাছ কাটা শুরু হয় এবং সর্বশেষ ২১ ফেব্রুয়ারি একসঙ্গে ১০ থেকে ১২টি গাছ কাটা হয়। প্রতিটি গাছের আনুমানিক মূল্য ২০ থেকে ২৫ হাজার টাকা। বৈদ্যুতিক করাত ব্যবহার করে গাছ কেটে অন্যত্র সরিয়ে নেওয়া হয়।

অভিযুক্ত জাহিদুল আলম জাহাঙ্গীর অভিযোগ অস্বীকার করে বলেন, গাছগুলো সরকারি জমিতে নয় এবং প্রত্যেকে নিজের জায়গা থেকে গাছ কেটেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জানায়, ১৯৯৫-৯৬ সালে বাঁধ নির্মাণের সময় এনজিও খোয়াবের সহায়তায় গাছগুলো রোপণ করা হয়েছিল। গাছ কেটে ফেলার পর স’মিল থেকে কাঠ জব্দ করা হয়েছে এবং মামলা করা হয়েছে।

পুলিশ জানায়, কাঠ পরিবহনে জড়িত শ্রমিক আঙ্গুর মিয়াকে শনাক্ত করা হয়েছে এবং তাকে ধরতে অভিযান চলছে। জেলা বিএনপি সাধারণ সম্পাদক বলেন, অভিযোগ প্রমাণিত হলে আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।