Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসানে তিনি শিগগিরই পদক্ষেপ নেবেন এবং তেহরানের সঙ্গে দীর্ঘমেয়াদি একটি চুক্তি চান। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে নতুন কোনো প্রেসিডেন্ট ক্ষমতায় এলেও চুক্তিটি বহাল থাকা উচিত। যেকোনো উপায়ে সংঘাতের চূড়ান্ত নিষ্পত্তি করবেন বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

ট্রাম্প নিশ্চিত করেছেন যে, ইরানের প্রতিনিধিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগাযোগ রয়েছে এবং তার দাবি, তেহরানও একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। তবে তিনি বলেন, যেকোনো সমঝোতার মাধ্যমে ইরানের সামরিক ও পারমাণবিক সক্ষমতা পুনর্গঠনের পথ বন্ধ করতে হবে।

তার বক্তব্যে ইরান প্রশ্নে যুক্তরাষ্ট্রের দ্বিমুখী কৌশল উঠে এসেছে। ওয়াশিংটন কূটনৈতিক আলোচনার পথ খোলা রাখলেও ইরানের ওপর সামরিক ও অর্থনৈতিক চাপ অব্যাহত রাখছে। সম্ভাব্য চুক্তির শর্ত, আলোচনার সময়সীমা বা ভবিষ্যৎ কোনো মার্কিন প্রশাসনকে চুক্তি থেকে একতরফাভাবে সরে যাওয়া ঠেকানোর বিষয়ে তিনি কোনো নির্দিষ্ট প্রস্তাব দেননি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।