Web Analytics

বাংলাদেশ সরকার দেশে প্রায় ১০ লাখ দৃষ্টিপ্রতিবন্ধী ও অন্ধত্বে ভোগা মানুষের ছানি অপারেশন বিনা মূল্যে করার পরিকল্পনা গ্রহণ করেছে। সোমবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ দপ্তরে আন্তর্জাতিক সংস্থা আইএপিবির প্রধান নির্বাহী পিটার হল্যান্ডের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শেষে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, দেশে প্রায় ১০ লাখ মানুষ শুধুমাত্র ছানি অপারেশনের অভাবে দৃষ্টিশক্তি হারিয়েছেন। সরকারের অগ্রাধিকার হলো এই জনগোষ্ঠীর দৃষ্টিশক্তি ফিরিয়ে আনা। দরিদ্র ও অসচ্ছলদের জন্য বিনা মূল্যে এবং অন্যদের জন্য স্বল্পমূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে। অপারেশনের পর প্রয়োজনীয় লেন্সও বিনা মূল্যে দেওয়া হবে।

আগামী নভেম্বরে চক্ষু স্বাস্থ্য উন্নয়ন বিষয়ে একটি বৈশ্বিক সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে বাংলাদেশ সহ-আয়োজক হিসেবে অংশ নেবে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন। পিটার হল্যান্ড সরকারের উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।