Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সংরক্ষিত নারী আসনের মতো সংসদে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য নির্দিষ্ট প্রতিনিধিত্ব রাখা যায় কি না, তা বিবেচনা করা হচ্ছে। শনিবার বিকেলে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অধিকার ও কল্যাণবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিষয়টি সাংবিধানিক কাঠামোর সঙ্গে যুক্ত হওয়ায় দলের নীতিনির্ধারক পর্যায়ে আলোচনা করা হবে।

তিনি জানান, সম্ভব হলে এই কমিউনিটি থেকে একজন নারী ও একজন পুরুষ প্রতিনিধি রাখার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হবে। সরকারি চাকরিতে বিশেষ চাহিদাসম্পন্ন প্রার্থীদের বয়সসীমা অন্তত দুই থেকে তিন বছর বাড়ানোর বিষয়টিও বিবেচনায় থাকবে। সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্রাধিকার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়ার কথাও বলেন তিনি।

হুইলচেয়ার ব্যবহারকারীদের জন্য পিঙ্ক বাস সহজলভ্য করা এবং ঢাকা ও বিভাগীয় শহরে উপযোগী আধুনিক গণপরিবহন চালুর নির্দেশনার কথা জানান প্রধানমন্ত্রী। ভবনের নকশায় প্রবেশগম্যতা নিশ্চিত, হাসপাতালে ইশারা ভাষা বিশেষজ্ঞ নিয়োগ নিয়ে আলোচনা, বিবিএসের মাধ্যমে পূর্ণাঙ্গ শুমারি এবং আইনি সহায়তায় সমাজকল্যাণ ও আইন মন্ত্রণালয়ের সমঝোতা স্মারকের অগ্রগতির কথাও তিনি উল্লেখ করেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।