Web Analytics

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ১ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ১০০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাই মাল জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। মঙ্গলবার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির টহল দল এসব অভিযান চালায়।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে বাসমতি চাল, শাড়ি, একটি গরু, ফুসকা, রেড বুল এনার্জি ড্রিংকস, গাঁজা ও মদ। বিজিবির হিসাবে, জব্দকৃত সব মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ১০০ টাকা।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, সীমান্তে গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।