Web Analytics

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভে কাজের সময় চ্যাং সিয়াওজুন নামে ৪৩ বছর বয়সী এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে। খনি সূত্র জানায়, সোমবার রাত ১১টায় দৈনন্দিন কাজের অংশ হিসেবে তিনি দুই স্থানীয় শ্রমিককে সঙ্গে নিয়ে ভূগর্ভে যান। পরে তিনি ১৩০৫ নম্বর ফেইসের সিল ওয়ালের পাশে গ্যাস পরিমাপ করতে যান।

স্থানীয় শ্রমিকেরা নির্ধারিত স্থানে তাকে খুঁজে না পেয়ে সারফেস কন্ট্রোল রুমকে বিষয়টি জানান। মঙ্গলবার সকাল ৭টার দিকে উদ্ধারকারী দল ১৩০৫ নম্বর ফেইসের সিল ওয়ালের পাশ থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খনি কর্তৃপক্ষ মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানাতে পারেনি, তবে সাধারণ শ্রমিকেরা অক্সিজেনের ঘাটতিকে সম্ভাব্য কারণ হিসেবে ধারণা করছেন। খনিতে বর্তমানে প্রায় ২০০ চীনা শ্রমিক কর্মরত রয়েছেন। মহাব্যবস্থাপক খান মো. জাফর সাদিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, মরদেহটি হাসপাতালের হিমাগারে রয়েছে এবং ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে চাইনিজ কনসোর্টিয়াম সৎকারের ব্যবস্থা করবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।