Web Analytics

দেশে চলতি রমজান মাসে দেশি ফলের মৌসুম না থাকায় প্রায় পাঁচ হাজার কোটি টাকার আমদানি করা ফলে বাজার নির্ভর করছে। গত বছরের তুলনায় এবার ফল আমদানি প্রায় ৩০ শতাংশ বেশি হলেও খুচরা বাজারে প্রতি কেজিতে অন্তত ৩০ শতাংশ দাম বেড়েছে। প্রতিদিনই ফলের দাম কেজিপ্রতি ৫ থেকে ৮ টাকা পর্যন্ত বাড়ছে। চট্টগ্রাম বন্দর সূত্রে জানা যায়, আপেল, আঙ্গুর, কমলা, মাল্টা ও খেজুরসহ বিপুল পরিমাণ ফল আমদানি হয়েছে এবং রাজস্ব আয় হয়েছে দুই হাজার ৫৭৭ কোটি টাকা।

ব্যবসায়ীরা জানান, ফল আমদানিতে ১৩৬ শতাংশ পর্যন্ত শুল্ক, পরিবহন ও ফ্রিজিং কনটেইনার ভাড়ার উচ্চ ব্যয় দাম বৃদ্ধির মূল কারণ। চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতি বলছে, সরকার ফলকে বিলাসী পণ্য হিসেবে বিবেচনা করায় শুল্ক বেশি, যা রমজানে কমানো গেলে ক্রেতারা স্বস্তি পেতেন। চট্টগ্রাম বন্দরে এখনো এক হাজারের বেশি রেফার কনটেইনারে ফল রয়েছে, যা বাজারে এলে দাম কিছুটা কমতে পারে।

ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের চট্টগ্রাম শাখা অভিযোগ করেছে, বাজারে সিন্ডিকেট তৈরি করে সরবরাহ নিয়ন্ত্রণের মাধ্যমে দাম বাড়ানো হচ্ছে। প্রশাসন কার্যকরভাবে মনিটরিং না করলে সাধারণ মানুষের নাগালের বাইরে থাকবে আমদানি করা ফল।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।