অধিকৃত পশ্চিম তীরকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও ইসরাইলের মধ্যে উত্তেজনা বাড়ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। অ্যান্ডি বার্নহামের নেতৃত্বাধীন যুক্তরাজ্য সরকার অবৈধ ইসরাইলি বসতি থেকে আসা পণ্যে নিষেধাজ্ঞাসহ কিছু কঠোর পদক্ষেপ ঘোষণার প্রস্তুতি নিচ্ছে। এর জবাবে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার এ সপ্তাহে বলেন, যুক্তরাজ্য ইসরাইলের বিরুদ্ধে পদক্ষেপ নিলে ইসরাইলও লন্ডনের বিরুদ্ধে পদক্ষেপ নেবে। এই প্রেক্ষাপটে ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধে আর্জেন্টিনাকে ইসরাইলের গোপন অস্ত্র সহায়তার বিষয়টি আবার সামনে এসেছে।
২ এপ্রিল ১৯৮২ আর্জেন্টিনার ফকল্যান্ড দ্বীপপুঞ্জ অভিযান থেকে ৭৪ দিনের যুদ্ধ শুরু হয়, যেখানে শেষ পর্যন্ত ব্রিটেন জয়ী হয়। প্রতিবেদনে বলা হয়, ইসরাইল আর্জেন্টিনাকে স্কাইহক যুদ্ধবিমান, আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, মর্টার, মেশিনগান, অ্যান্টি-ট্যাংক মাইন ও অন্যান্য সামরিক সরঞ্জাম দেয়। আর্জেন্টিনাকে ২০টি সংস্কার করা নেশার যুদ্ধবিমানও দেওয়া হয়েছিল। বিভিন্ন নথি ও গবেষণা অনুযায়ী, এসব অস্ত্র গোপন কার্গো ফ্লাইটে পেরু হয়ে পাঠানো হতো।
ব্রিটিশ সরকারি নথি অনুযায়ী, ইসরাইলের অস্ত্র সরবরাহের মোট মূল্য প্রায় ১০০ কোটি ডলার হতে পারে। আর্জেন্টিনার স্কাইহক বিমানগুলোর হামলায় ৪৮ জন ব্রিটিশ সেনা ও নৌসদস্য নিহত হন এবং চারটি ব্রিটিশ যুদ্ধজাহাজ ডুবে যায়। ইসরাইল তখন প্রকাশ্যে অস্ত্র সরবরাহ অস্বীকার করলেও গোপন ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের নথিতে আর্জেন্টিনার সঙ্গে ইসরাইলি অস্ত্র চুক্তির প্রমাণ পাওয়া যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।