মসজিদে নববীর ইমাম শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুদাইফি কঠিন সময়ে মুসলিম উম্মাহকে ধৈর্য ধারণ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেলে হজের খুতবায় তিনি বলেন, মুসলমানদের পারস্পরিক ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ব বজায় রাখা অত্যন্ত জরুরি।
খুতবায় তিনি হজের আধ্যাত্মিক ও সামাজিক তাৎপর্য তুলে ধরে বলেন, হজ হলো বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে পারস্পরিক পরিচয়, সম্প্রীতি ও সহযোগিতার প্রতিফলন। তিনি মুসলমানদের আল্লাহভীতি অর্জন, সততা বজায় রাখা এবং মিথ্যাচার ও গিবত থেকে বিরত থাকার পরামর্শ দেন। এছাড়া তিনি বলেন, পরকালের শ্রেষ্ঠ প্রস্তুতি হলো একত্ববাদ ও শুধুমাত্র আল্লাহর ইবাদত করা।
খুতবা শেষে মুসলিম উম্মাহর সার্বিক উন্নতি ও হাজিদের ইবাদত কবুলের জন্য বিশেষ মোনাজাত করা হয়। ইমাম হাজিদের নিরাপদে নিজ নিজ দেশে ফেরার তৌফিক কামনা করেন। পরে হাজিরা মসজিদে নামিরায় জোহর ও আসরের নামাজ আদায় করে মিনার উদ্দেশে যাত্রা করেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।