Web Analytics

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি অভিযোগ করেছেন, বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর পর আইসিসি ভারতের পক্ষপাতমূলক আচরণ করেছে। ভারতের নিরাপত্তা ব্যবস্থার প্রতি অনাস্থা জানিয়ে বাংলাদেশ বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নেয়। আইসিসি সময়সীমা বেঁধে দিলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবস্থান পরিবর্তন করেনি, ফলে স্কটল্যান্ড বাংলাদেশের স্থলাভিষিক্ত হয়।

পাকিস্তানের জিও সুপারকে দেওয়া সাক্ষাৎকারে নাজাম শেঠি বলেন, বাংলাদেশ যথার্থ কারণেই শক্ত অবস্থান নিয়েছে, কারণ ভারতে উত্তেজনা ও হুমকির বিষয় ছিল। তিনি দাবি করেন, আইসিসি এসব উপেক্ষা করে ভারতের পছন্দ অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে। শেঠি আরও বলেন, আইসিসির উচিত ভারতের পক্ষ নেওয়া বন্ধ করা এবং অন্য দেশগুলোর এখন রুখে দাঁড়ানো প্রয়োজন।

তিনি বর্তমান পিসিবি চেয়ারম্যান মহসীন নাকভিকে বাংলাদেশের মতো বিশ্বকাপ বয়কটের আহ্বান জানান এবং বলেন, এমন সিদ্ধান্ত হলে তিনি তার পাশে থাকবেন।

Card image

Related Rumors

logo
No data found yet!