Web Analytics

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ ব্যবস্থা নিয়ে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ, নেপাল, পাকিস্তান ও মিয়ানমারের জনশক্তি রপ্তানিকারক এজেন্সিগুলোর সংগঠন। বৃহস্পতিবার যৌথ বিবৃতিতে তারা চার দেশের সব বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য সমান সুযোগ, স্বচ্ছতা ও ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করার আহ্বান জানায়। মালয়েশিয়া সরকার ও সংশ্লিষ্ট অংশীজনকে এফডব্লিউসিএমএস নিয়োগ ব্যবস্থা পর্যালোচনারও অনুরোধ করা হয়েছে।

বিবৃতিতে স্বাক্ষর করেন নেপাল অ্যাসোসিয়েশন অব ফরেন এমপ্লয়মেন্ট এজেন্সির সভাপতি দিক বাহাদুর খত্রি, বায়রার সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি রিয়াজ উল ইসলাম, মিয়ানমার ওভারসিজ এমপ্লয়মেন্ট এজেন্সিজ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মিয়ো থান্ট এবং পাকিস্তান ওভারসিজ এমপ্লয়মেন্ট প্রমোটারস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সাইয়েদ রহমত আলী শাহ। সংগঠনগুলো ডিজিটালাইজেশন, স্বচ্ছতা, দক্ষতা ও দায়িত্বশীল নিয়োগকে সমর্থন করলেও বলেছে, কোনো ডিজিটাল প্ল্যাটফর্ম যেন সিন্ডিকেশন, একচেটিয়া ব্যবস্থা বা নিয়ন্ত্রণের মাধ্যম না হয়।

তাদের মতে, কর্মী প্রেরণকারী দেশগুলোতে হাজার হাজার এজেন্সি যথাযথভাবে লাইসেন্সপ্রাপ্ত এবং বৈধ নিয়োগে তাদের সমান ও বৈষম্যহীন প্রবেশাধিকার প্রাপ্য। সীমিতসংখ্যক সংস্থাকে অগ্রাধিকার দিলে ন্যায্য প্রতিযোগিতা, স্বচ্ছতা ও নৈতিক নিয়োগ দুর্বল হতে পারে এবং নিয়োগকর্তা ও শ্রমিকের ব্যয় বাড়তে পারে। চার দাবির মধ্যে উন্মুক্ত প্রতিযোগিতামূলক পদ্ধতিতে সুযোগ বণ্টন এবং শ্রমিকের অধিকার ও কল্যাণকে অগ্রাধিকার দেওয়ার কথা রয়েছে। গত ২১ আগস্ট বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ করে এফডব্লিউসিএমএস।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।