Web Analytics

সরকার ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬’ জারি করে রাজধানী ঢাকার সাত সরকারি কলেজের উচ্চশিক্ষা ও গবেষণা ব্যবস্থাপনার জন্য নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠন করেছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৮ ফেব্রুয়ারি রোববার গেজেট আকারে অধ্যাদেশটি প্রকাশ করে। খসড়া অধ্যাদেশে সাতটি কলেজকে চারটি স্কুলে বিভক্ত করার প্রস্তাব থাকলেও চূড়ান্ত অধ্যাদেশে কলেজগুলোর স্বকীয়তা বজায় রেখে একাডেমিকভাবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই বিশ্ববিদ্যালয়ের আওতায় আসছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ। এসব কলেজ একসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল এবং ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আনা হয়। পরে শিক্ষার্থীরা একাডেমিক হয়রানির অভিযোগ তুলে আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবি জানিয়ে আসছিলেন।

শিক্ষার্থীরা জানিয়েছেন, এই সিদ্ধান্ত উচ্চশিক্ষার ক্ষেত্রে একটি বড় অগ্রগতি এবং তাদের দীর্ঘদিনের দাবির বাস্তবায়ন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।