Web Analytics

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির ঘোষণা দিয়েছেন যে, তিনি গণভোটের ফলাফলের কার্যকারিতা স্থগিত চেয়ে দায়ের করা রিটের বিরুদ্ধে আদালতে লড়বেন। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি জানান, গণভোটের ফলাফলের ওপর নিষেধাজ্ঞা চাওয়া রিট মামলাটি তারা আদালতে মোকাবিলা করবেন।

এর আগে ১৭ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে হাইকোর্টে একটি রিট দায়ের করেন, যেখানে ১২ ফেব্রুয়ারির গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করা হয় এবং ১৩ ফেব্রুয়ারি ঘোষিত ফল বাতিলের আবেদন জানানো হয়। রিটে প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব ও আইন মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে। বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন বেঞ্চে আগামী সপ্তাহে শুনানি হতে পারে।

১২ ফেব্রুয়ারির গণভোটে ৬০ দশমিক ২৬ শতাংশ ভোটার অংশ নেন। পরিবর্তনের পক্ষে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন এবং বিপক্ষে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ জন ভোট দেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।