Web Analytics

মার্কিন ডেমোক্রেটিক নেতা হাকিম জেফ্রিস নতুন কংগ্রেসের প্রথম ১০০ দিনের মধ্যে অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের সহিংসতা রোধে আইন প্রণয়নের উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, প্রস্তাবিত ‘ওয়েস্ট ব্যাংক সেটলার ভায়োলেন্স প্রোটেকশন অ্যান্ড প্রিভেনশন অ্যাক্ট’ নতুন কংগ্রেসের শুরুর দিকের আইন প্রণয়ন অগ্রাধিকারের মধ্যে থাকা উচিত। সূত্রে বলা হয়েছে, তিনি আগামী বছর প্রতিনিধি পরিষদের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে পারেন।

জেফ্রিস জানান, পশ্চিম তীরে সহিংস ইসরাইলি বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে। প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটিক ককাসের সদস্যদের কাছ থেকে বিলটির জোরালো সমর্থন পাওয়ার আশাও প্রকাশ করেন তিনি। গাজায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর নেমে আসা বিপর্যয়কে তিনি অগ্রহণযোগ্য ও আমেরিকান মূল্যবোধের পরিপন্থি বলেন।

তিনি মানবিক সহায়তা, চিকিৎসাসেবা, আবাসন সহায়তা, বিশুদ্ধ পানি ও নির্মল বাতাসের সুযোগ বাড়ানোর আহ্বান জানান। ইসরাইলে অস্ত্র বিক্রিতে বিধিনিষেধ এবং বসতি সম্প্রসারণে বৃহত্তর নিষেধাজ্ঞার প্রস্তাবিত দুটি বিলের বিষয়ে তিনি এখনো অবস্থান নেননি। আঞ্চলিক সংঘাতে ব্যবহৃত মার্কিন অস্ত্র রপ্তানির বর্তমান নীতিকে তিনি টেকসই নয় বলে পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা বলেন। তার সম্ভাব্য স্পিকার হওয়ার বিরোধী পিটিশনে ১০ লাখের বেশি স্বাক্ষর পড়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।