Web Analytics

বরিশালের উজিরপুর উপজেলার ধামুরা বাজারে উপজেলা মৎস্য বিভাগের অভিযানে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ মাছ ধরার জাল জব্দ করা হয়েছে। সোমবার বেলা ১১টা ৪০ মিনিট থেকে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানের পর জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য বিভাগ জানায়, অভিযানে ২৫৩টি চায়না দুয়ারি জাল, ৬৫ হাজার মিটার কারেন্ট জাল এবং ৬৭টি বোডা জাল জব্দ করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদারের নেতৃত্বে অভিযানে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উজিরপুর মডেল থানার সাব-ইন্সপেক্টর রিপন শিকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, জাতীয় মৎস্যজীবী সমিতির প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রসেন মজুমদার বলেন, নিষিদ্ধ জালের ব্যবহার মাছের প্রজনন এবং প্রাকৃতিক জলাশয়ের জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর। অবৈধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জেলেদের সচেতন করতে প্রচারণাও অব্যাহত রয়েছে বলে তিনি জানান। মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।