Web Analytics

গত কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সামরিক ঘাঁটি পরিচালনা করছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) অধীনে অন্তত ১৯টি স্থানে এসব ঘাঁটি রয়েছে। সৌদি আরব, বাহরাইন, মিশর, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, ইসরায়েল, জর্ডান, কুয়েত, কাতার ও সিরিয়াসহ একাধিক দেশে এই ঘাঁটিগুলো অবস্থিত। এসব স্থাপনায় সামরিক ও বেসামরিক মিলিয়ে অর্ধ লক্ষাধিক মানুষ অবস্থান করছে বলে ধারণা করা হয়। ঘাঁটিগুলোতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে।

কাতারের আল উদেইদ ঘাঁটি অঞ্চলের বৃহত্তম মার্কিন ঘাঁটি, যেখানে সেন্টকমের ফরওয়ার্ড সদর দফতর রয়েছে। বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিটের সদর দফতর এবং কুয়েতের ক্যাম্প আরিফজান ও আলী আল-সালেম বিমান ঘাঁটি গুরুত্বপূর্ণ লজিস্টিক কেন্দ্র হিসেবে কাজ করে। সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা ঘাঁটি গোয়েন্দা ও যুদ্ধ বিমান অভিযানে সহায়তা করে। ইরাক ও সিরিয়ায় মার্কিন বাহিনী মূলত সন্ত্রাসবিরোধী অভিযানে নিয়োজিত।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইরাক থেকে ধীরে ধীরে সেনা প্রত্যাহারের বিষয়ে বাগদাদ সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।