Web Analytics

ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার স্থায়িত্ব নিয়ে দেশ-বিদেশে প্রশ্নের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হিব্রু ও ইংরেজি—দুটি ভাষায় দেওয়া বক্তব্যে তার সুর ছিল ভিন্ন। হিব্রু ভাষায় তিনি দিমোনা ও আরাদ শহরে রাতভর হামলায় ১৮০ জনের বেশি আহত হলেও কেউ নিহত না হওয়াকে ‘অলৌকিক’ বলে উল্লেখ করেন এবং যুদ্ধের সময়সীমা নিয়ে ধৈর্যের আহ্বান জানান।

ইংরেজি ভাষায় দেওয়া বক্তব্যে নেতানিয়াহু অনেক বেশি আক্রমণাত্মক ভঙ্গিতে ইরানকে সম্পূর্ণ ধ্বংস করার হুমকি দেন। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল বর্তমান বিশ্বকে রক্ষা করার জন্য লড়ছে এবং অন্যান্য বিশ্বনেতাদেরও তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর এই কঠোর অবস্থান তার গভীর সংশয়ের প্রতিফলন। ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থা কতদিন টিকে থাকবে এবং যুদ্ধ জয়ের ঘোষণা বাস্তবে রূপ নেবে কিনা—তা নিয়ে জনমনে প্রশ্ন বাড়ছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।