Web Analytics

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী সপ্তাহে মস্কোয় বৈঠক করবেন বলে শুক্রবার জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা অব্যাহত রাখতেই এই বৈঠক হবে।

ইনস্টাগ্রাম পোস্টে আরাগচি বলেন, চলতি সপ্তাহের শুরুতে ইরান সফরে আসা রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে তাঁর আলোচনার ধারাবাহিকতায় দুই প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ওই আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক, গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি, রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং বিদ্যমান চুক্তি বাস্তবায়নের বিষয় গুরুত্ব পায়।

দুই পররাষ্ট্রমন্ত্রী অভিন্ন স্বার্থ রক্ষা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় নিয়মিত পরামর্শ চালিয়ে যাওয়ার ওপর জোর দেন। ২০২৫ সালের জানুয়ারিতে পেজেশকিয়ানের মস্কো সফরে দুই দেশ ব্যাপক কৌশলগত অংশীদারত্ব চুক্তি সই করে। এর মাধ্যমে রাজনীতি, অর্থনীতি, নিরাপত্তা, প্রতিরক্ষা, জ্বালানি ও পরিবহনসহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির কাঠামো তৈরি হয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।