Web Analytics

বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পরও শুল্কমুক্ত ও অগ্রাধিকারমূলক বাজার সুবিধা অব্যাহত রাখার আগ্রহ জানিয়েছে নিউজিল্যান্ড। রোববার সচিবালয়ে বাণিজ্য, শিল্প ও বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠকে নিউজিল্যান্ডের অনাবাসিক হাইকমিশনার ডেভিড পাইন এই প্রতিশ্রুতি দেন। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং পূর্ণাঙ্গ মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এলডিসি উত্তরণ সফল করতে বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি জরুরি। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের রপ্তানি মূলত তৈরি পোশাকনির্ভর হওয়ায় প্রতিযোগিতা সক্ষমতা বজায় রাখা এবং আন্তর্জাতিক বাজারে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও জানান, ব্যবসা সহজীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং নিউজিল্যান্ডের বিনিয়োগকারীরা সম্ভাবনাময় খাতে বিনিয়োগ করে লাভবান হতে পারেন।

ডেভিড পাইন বলেন, বাণিজ্যের বহুমুখীকরণ উভয় দেশের জন্যই গুরুত্বপূর্ণ এবং নিউজিল্যান্ড বাংলাদেশের শুল্কমুক্ত সুবিধা অব্যাহত রাখতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। তিনি আরও জানান, নিউজিল্যান্ড একটি স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি বাণিজ্য কাঠামো গড়ে তুলতে আগ্রহী।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।