Web Analytics

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী দাবি করেছে, হরমুজ প্রণালির পূর্ব দিকে অননুমোদিত পথে চলাচলের সময় নৌমাইনে আঘাত লেগে একটি ট্যাংকারে আগুন ধরে যায়। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত বিবৃতিতে তারা জানায়, জাহাজটি আগাম সতর্কবার্তা উপেক্ষা করে শনিবার ভোরে নির্ধারিত নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেছিল।

আইআরজিসির ভাষ্য অনুযায়ী, নিষিদ্ধ এলাকায় ঢোকার সময় জাহাজটির অবস্থান শনাক্ত ও পরিচয় জানানোর ব্যবস্থা বন্ধ ছিল। বাহিনীটি জাহাজটিকে তরলীকৃত গ্যাসবাহী বলে উল্লেখ করে এবং দাবি করে যে, সেটি নৌপথটির একটি অননুমোদিত পথ দিয়ে চলাচলের চেষ্টা করেছিল।

ইরানের নৌবাহিনী সতর্ক করেছে, নিষিদ্ধ এলাকায় প্রবেশ করা যেকোনো ট্যাংকার একই ধরনের পরিণতির মুখে পড়তে পারে, কারণ সেখানে নৌমাইনে আঘাত লেগে আগুন লাগার ঝুঁকি রয়েছে। বারবার সতর্কবার্তা ও আগের কয়েকটি ঘটনার পরও জাহাজ পাঠানো অব্যাহত রাখায় ট্যাংকার মালিকদের সমালোচনা করেছে আইআরজিসি। তবে জাহাজটির নাম, মালিকানা বা ক্ষয়ক্ষতির বিস্তারিত জানানো হয়নি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।