Web Analytics

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, গুগল, মেটা ও টিকটক গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্কে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। শনিবার দেশের প্রথম এই হাইটেক পার্ক পরিদর্শনের সময় তিনি এ তথ্য জানান। সরকারের পরিকল্পনায় পার্কটিতে বিনিয়োগ ত্বরান্বিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, বিএনপি সরকারের ২০২৬ সালের নির্বাচনি ইশতেহারের আলোকে ন্যাশনাল গ্রিন ইন্ডাস্ট্রিয়াল পলিসি বাস্তবায়ন, এআই হাব গঠন এবং সফটওয়্যার, অ্যাপ ও হার্ডওয়্যার উৎপাদনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। বিনিয়োগকারীদের জন্য ফিসক্যাল ও নন-ফিসক্যাল প্রণোদনার প্রস্তাবও প্রস্তুত করা হচ্ছে। মৌলিক অবকাঠামো উন্নয়নের পর দেশি-বিদেশি কোম্পানিকে জমি ও রেডি স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে।

এ পর্যন্ত ৮৫টি প্রতিষ্ঠানকে জমি বা স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে, যার মধ্যে সাতটি বিদেশি। ৪০টি প্রতিষ্ঠান ব্যবসা বা উৎপাদন শুরু করেছে, ২৮টি নির্মাণাধীন এবং ১৭টি শিগগির নির্মাণ শুরু করবে। মোট বিনিয়োগ প্রস্তাব প্রায় ১ দশমিক ৬৩৬ বিলিয়ন ডলার; বিনিয়োগ হয়েছে প্রায় ২৮৩ মিলিয়ন ডলার। সরকার অবকাঠামোয় ৫০০ কোটি টাকার বেশি ব্যয় করেছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।