Web Analytics

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ক্রেমলিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ জানিয়েছেন, এই আলাপে পুতিন ইরান যুদ্ধ দ্রুত সমাধানের লক্ষ্যে কয়েকটি প্রস্তাব দেন। আলোচনায় ইউক্রেন যুদ্ধ ও বৈশ্বিক তেলের বাজারের প্রেক্ষাপটে ভেনেজুয়েলার পরিস্থিতিও উঠে আসে।

ক্রেমলিনে এক বৈঠকে পুতিন সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে এবং হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন শিগগিরই বন্ধ হয়ে যেতে পারে। তিনি রাশিয়ার তেল ও গ্যাস কোম্পানিগুলোকে বর্তমান পরিস্থিতির সুযোগ নিতে আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, ইউরোপসহ বিভিন্ন দেশের সঙ্গে রাজনীতির বাইরে দীর্ঘমেয়াদি চুক্তির ভিত্তিতে জ্বালানি সরবরাহে রাশিয়া প্রস্তুত।

পুতিন আরও বলেন, মস্কো তাদের ‘বিশ্বস্ত অংশীদারদের’ কাছে জ্বালানি সরবরাহ অব্যাহত রাখবে। রাশিয়া বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক এবং প্রাকৃতিক গ্যাসের সবচেয়ে বড় মজুদধারী দেশ।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।