Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশের স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের তিন সদস্যের একটি প্রতিনিধিদল মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেছে। সাক্ষাতে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলা, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিক সচেতনতা বৃদ্ধিতে সংগঠনের চলমান কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

প্রতিনিধিদলে ছিলেন সাবেক প্রধান সমন্বয়ক চম্পা আক্তার ও জহিরুল ইসলাম রবি এবং বর্তমান প্রধান সমন্বয়ক মাসুদুর রহমান। ২০১৬ সালের ৩ জুন একজন স্বেচ্ছাসেবী নিয়ে যাত্রা শুরু করা বিডি ক্লিন বর্তমানে ৫৮টি জেলা ও ১৬৫টি উপজেলায় ৫৮ হাজারেরও বেশি সদস্য নিয়ে কাজ করছে। গত এক দশকে সংগঠনটি ১৮টি খাল, ৭টি নদী ও ৭৬টি উদ্যান পরিচ্ছন্ন করেছে এবং নিয়মিত পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করছে।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বিডি ক্লিনের স্বেচ্ছাসেবকদের প্রশংসা করেন এবং জনসচেতনতামূলক কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন। প্রতিনিধিরা ঢাকাকে আরও পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।