Web Analytics

রাজধানীতে শীর্ষসন্ত্রাসী নাঈম আহমেদ টিটন হত্যাকাণ্ডে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই জোসেফের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে গোয়েন্দা পুলিশ। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে জোসেফ হত্যার পরিকল্পনা করেন। গত মঙ্গলবার রাতে নিউ মার্কেট এলাকার শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে টিটনকে গুলি করে হত্যা করা হয়। তার বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন অজ্ঞাতনামা আট থেকে নয়জনকে আসামি করে মামলা দায়ের করেন।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, সুইডেনে অবস্থানরত জোসেফ সেখান থেকে হত্যার অর্থায়ন করেন। নব্বইয়ের দশকে টিটন ছিলেন ফাইভ স্টার গ্রুপের শীর্ষ সদস্য, আর জোসেফ ছিলেন প্রতিদ্বন্দ্বী সেভেন স্টার গ্রুপের সঙ্গে যুক্ত। টিটনের জেল থেকে মুক্তির পর প্রতিশোধ নিতে তাকে হত্যা করা হয় বলে পুলিশের ধারণা। অন্যদিকে, অডিওবার্তায় পিচ্চি হেলাল দাবি করেন, তিনি হত্যার সঙ্গে জড়িত নন এবং টিটনের ভগ্নিপতি ইমন এতে জড়িত।

ডিবি জানিয়েছে, এখনো কাউকে চিহ্নিত বা আটক করা যায়নি। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে খুনিদের শনাক্তের চেষ্টা চলছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।