Web Analytics

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন কীভাবে বিবেচিত হচ্ছে, তার ব্যাখ্যা চেয়েছেন। মঙ্গলবার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক প্রতিযোগিতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে এবং ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে তাঁর সরকারের পতনের পর তিনি দেশ ছেড়ে যান। এ অবস্থায় তাঁর পাসপোর্ট ও এনআইডি আবেদনের বিষয়টি কীভাবে বিবেচনায় আসছে, তার জবাব দিতে হবে বলে তিনি মন্তব্য করেন।

সাবেক আইনমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, হাসিনার শাসনামলে তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা ছিল। তিনি আবু সাঈদ, মুগ্ধ, আহনাফসহ ১ হাজার ৪০০ শিশু-কিশোর ও তরুণের আত্মত্যাগের বিচার নিশ্চিতের দাবি জানান। মানবতাবিরোধী অপরাধের বিচার আইন ও সংবিধান অনুযায়ী এবং জনগণের সামনে সত্য উন্মোচনের দায়িত্ব সরকারের বলে তিনি উল্লেখ করেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।