Web Analytics

মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেলে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে তদন্ত জোরদার এবং সম্ভাব্য অভিশংসন উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করছেন। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধ পরিচালনা, যুদ্ধের ব্যয়, সামরিক সিদ্ধান্ত এবং কংগ্রেসকে পাশ কাটানোর অভিযোগ তাদের তদন্তের কেন্দ্রে থাকবে।

রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি নির্বাচনের পর অভিশংসন প্রস্তাবে ভোটাভুটির উদ্যোগ নিতে পারেন। তার ধারণা, পরাজিত বা দায়িত্বে না ফেরা কিছু রিপাবলিকান দলীয় চাপের বাইরে গিয়ে এ উদ্যোগকে সমর্থন করতে পারেন। অবসর নিতে যাওয়া রিপাবলিকান কংগ্রেসম্যান ডন বেকন হেগসেথের নেতৃত্বের সমালোচনা করলেও অভিশংসনের পক্ষে ভোট দেবেন কি না, তা জানাননি।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হেগসেথকে সমর্থন করে ডেমোক্র্যাটদের উদ্যোগকে ভয়াবহ বলেছেন। পেন্টাগনও দাবি করেছে, হেগসেথের নেতৃত্বে প্রতিরক্ষা বিভাগ আগের চেয়ে ভালো অবস্থানে রয়েছে। প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেলে ডেমোক্র্যাটরা ট্রাম্প প্রশাসনের আরও কর্মকর্তাকে তদন্তের আওতায় আনতে চান। ইরান যুদ্ধের ব্যয়, লক্ষ্য ও সময়সীমা নিয়ে উভয় দলের কিছু আইনপ্রণেতার উদ্বেগ রয়েছে; সামনে প্রতিরক্ষা বিল ও অতিরিক্ত যুদ্ধ অর্থায়নের সিদ্ধান্তও রয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।