Web Analytics

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত জাতীয় সংসদে এবং রাজপথে আন্দোলন চলবে। শনিবার রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজিত দিনব্যাপী জাতীয় ট্রেড ইউনিয়ন কর্মশালা-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। কর্মশালায় দেশের বিভিন্ন এলাকার জাতীয় ইউনিয়ন, ক্রাফট ফেডারেশন ও বিভিন্ন সেক্টরের দায়িত্বশীল নেতারা অংশ নেন।

পরওয়ার আন্দোলন সফল করতে জাতীয় ইউনিয়ন, ক্রাফট ফেডারেশন ও বিভিন্ন সেক্টরের দায়িত্বশীলদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, কলকারখানা ও শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, শোষণ-বঞ্চনা দূর এবং জীবনমান উন্নয়নে ট্রেড ইউনিয়নের ভূমিকা গুরুত্বপূর্ণ। শ্রমিকদের দাবি আদায়ে আইনসম্মত ও নিবন্ধিত ট্রেড ইউনিয়নের মাধ্যমে সংগঠিতভাবে কাজ করতে হবে এবং সংগঠনগুলোকে রাজনৈতিক দলের প্রভাবমুক্ত থেকে শ্রমজীবী মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।

তিনি জানান, ১৯৬৮ সালের ২৩ মে প্রতিষ্ঠিত ফেডারেশনের অধীনে বর্তমানে এক হাজারের বেশি নিবন্ধিত ট্রেড ইউনিয়ন রয়েছে। শ্রমিকদের মধ্য থেকেই নেতৃত্ব গড়ে তোলা, কর্মপরিবেশ সম্পর্কে ধারণা নেওয়া এবং মালিকপক্ষের সঙ্গে দরকষাকষির দক্ষতা অর্জনের ওপর জোর দেন তিনি। ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমানের সভাপতিত্বে কর্মশালাটি পরিচালনা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লসকর মো. তসলিম।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।