টানা তিন দিনের ভারি বৃষ্টির পর শনিবার দিবাগত রাতে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় তীব্র শিলাবৃষ্টি হয়েছে, যা প্রায় দশ মিনিট স্থায়ী ছিল। অস্বাভাবিক এই শিলাবৃষ্টিতে হাওর এলাকার ফসলি জমি ও বসতবাড়ির টিনের চালা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কৃষক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
টানা বৃষ্টিতে হাওরের নিচু জমিগুলো ইতোমধ্যে পানিতে তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে এবং ফসলরক্ষা বাঁধ নিয়েও নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। কৃষকরা জানান, ধানের শিষ গজানোর সময়ে এমন শিলাবৃষ্টি আগে কখনো হয়নি। এতে বোরো ধানসহ বিভিন্ন ফসলের সম্ভাব্য ক্ষতি নিয়ে তারা গভীর দুশ্চিন্তায় পড়েছেন। অনেকের ঘরের টিন ছিদ্র হয়ে ঘর বসবাসের অনুপযোগী হয়ে গেছে।
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় জানান, শিলাবৃষ্টিতে ফসলি জমি ও ঘরবাড়ির ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।