Web Analytics

বাংলাদেশে ডেঙ্গুর পরিস্থিতি আরও আশঙ্কাজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে এবং ১ হাজার ৮৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮৯ জন মারা গেছেন। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২ হাজার ২১৬ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, খুলনা ও রাজশাহী বিভাগে দুজন করে এবং বরিশাল ও সিলেট বিভাগে একজন করে রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে খুলনা বিভাগে ৩৭৬ জন এবং ঢাকা বিভাগে ৩৪৭ জন রয়েছেন। চট্টগ্রামে ২১৬, ঢাকা উত্তর সিটিতে ২১২, বরিশালে ২০০, রাজশাহীতে ১৭৬, ঢাকা দক্ষিণে ১৭১, ময়মনসিংহে ১১০, রংপুরে ৩৮ এবং সিলেটে ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।