Web Analytics

কলম্বিয়ার বিভিন্ন এলাকা ১০ আগস্ট স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস প্রাথমিকভাবে কম্পনের মাত্রা ৭.৪ জানিয়েছে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল চোকো বিভাগের সান হোসে দেল পালমার শহর থেকে প্রায় ৫ কিলোমিটার পূর্বে এবং উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০৭ কিলোমিটার গভীরে।

মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা ভূমিকম্পটির মাত্রা ৭.১ উল্লেখ করলেও কম্পনের পর কোনো সুনামি সতর্কতা জারি হয়নি। প্রাথমিক তথ্য অনুযায়ী, কলম্বিয়ার বিভিন্ন অঞ্চলের পাশাপাশি ভেনেজুয়েলা সীমান্তবর্তী এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে। চোকোর গভর্নর নুবিয়া ক্যারোলিনা কর্ডোবা-কুরি জানান, বিভাগের রাজধানী কিবদোতে কয়েকজন আহত হয়েছেন এবং বেশ কিছু স্থায়ী অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

গভর্নর বলেন, ক্ষয়ক্ষতির প্রকৃত মাত্রা নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। বাসিন্দাদের সম্ভাব্য পরবর্তী কম্পন বা আফটারশক সম্পর্কে সতর্ক থাকতে বলা হয়েছে। একাধিক টেকটোনিক প্লেটের সংযোগস্থল ও সক্রিয় ফল্ট লাইনের কাছে অবস্থানের কারণে কলম্বিয়া ভূমিকম্পঝুঁকিপূর্ণ দেশ। কলম্বিয়ান জিওলজিক্যাল সার্ভিসের হিসাবে, দেশে শতাধিক বড় ধরনের ধ্বংসাত্মক ভূমিকম্পের রেকর্ড রয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।