Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভাইস প্রেসিডেন্ট সাদিক কায়েম ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং তাকে নিজের বিয়ের আমন্ত্রণপত্র দিয়েছেন। মঙ্গলবার রাতে ফেসবুক পোস্টে সাদিক কায়েম নিজেই এ তথ্য জানান।

সাক্ষাৎকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সাদিক কায়েমের জীবনের নতুন অধ্যায়ের জন্য শুভকামনা ও দোয়া জানান। তিনি ডাকসুর বিভিন্ন কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন এবং ভবিষ্যতের বাংলাদেশের রোল মডেল হিসেবে ডাকসুর উন্নতি কামনা করেন।

এর আগে সাদিক কায়েম সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে তাকেও বিয়ের আমন্ত্রণপত্র প্রদান করেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।