Web Analytics

নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ বলেছেন, দেশের অর্থনীতি প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর নির্ভরশীল। আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগে জাতীয় শ্রমিক শক্তির সমাবেশে তিনি বলেন, প্রবাসীরা কষ্টার্জিত অর্থ পাঠায়, আর দুর্নীতিবাজরা তা লুটে খায়। তিনি অভিযোগ করেন, একজন গার্মেন্টস ব্যবসায়ীকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করা হয়েছে, অথচ গার্মেন্টস খাত থেকেই সবচেয়ে বেশি অর্থপাচার হয়।

এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, গণঅভ্যুত্থানে শ্রমিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও রাষ্ট্রীয়ভাবে তা স্বীকৃতি পায়নি। ফলে কলকারখানা বন্ধ, কর্মসংস্থান সংকট ও জীবনমানের অবনতি ঘটেছে। তিনি শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপত্তা ও প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানান।

রংপুর-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট করা ব্যক্তিদের পুনরায় মালিকানা ফিরিয়ে দেওয়ার উদ্যোগ অর্থনীতি ও শ্রমিকদের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।