Web Analytics

হেবরনে এক হামলায় দুই ইসরাইলি সেনা নিহত হওয়ার পর পূর্ণ অবরোধের নির্দেশের প্রেক্ষাপটে শনিবার অধিকৃত পশ্চিম তীরের অন্তত ১৫টি শহর ও জনপদে অভিযান চালিয়েছে ইসরাইলি বাহিনী। আলজাজিরার সংবাদদাতাদের তথ্য অনুযায়ী, এসব অভিযানে বহু ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। নাবলুস, জেনিন, তুবাস, কালকিলিয়া, জেরিকো এবং আকাবাত জাবর শরণার্থীশিবিরসহ বিভিন্ন এলাকা অভিযানের লক্ষ্য ছিল।

নাবলুসের জালুদ ও কারিউত গ্রামে ফিলিস্তিনিদের বাড়িতে তল্লাশি চালিয়ে কয়েকজনকে আটক করা হয়। জেনিনের কাছে আরাবেহ ও বুরকিনেও আটকের ঘটনা ঘটে এবং সেনারা তুবাস ও কাছের আক্কাবায় প্রবেশ করে। দক্ষিণাঞ্চলীয় হেবরনে ইসরাইলি বুলডোজার তিনতলা একটি ভবন গুঁড়িয়ে দেয়; বাসিন্দাদের মালপত্র সরাতে মাত্র পাঁচ মিনিট সময় দেওয়া হয়। আইন দেইর বাহা ও আশপাশ থেকে শত শত ফিলিস্তিনি পরিবারকে বাড়িঘর ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছে।

অবরোধের আওতায় প্রায় এক হাজার তল্লাশিচৌকি ও প্রবেশপথ বন্ধ হওয়ার কথা, যা লাখ লাখ ফিলিস্তিনির চলাচল ব্যাহত করবে। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, হেবরনের অভিযান কয়েক দিন চলবে এবং অন্য এলাকাতেও অভিযান অব্যাহত থাকবে। প্যালেস্টিনিয়ান ন্যাশনাল ইনিশিয়েটিভের মহাসচিব মুস্তাফা বারঘুতি বলেন, এই অবরোধ শহর ও গ্রামকে ‘ছোট কারাগারে’ পরিণত করবে এবং স্বাস্থ্যসেবা, অর্থনীতি ও শিক্ষা বাধাগ্রস্ত হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।