Web Analytics

ইরানে হামলার পর ইসরাইল ও ইরান উভয়েই বেসামরিক বিমান চলাচলের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। শনিবার সকালে ইসরাইল তেহরানসহ ইরানের বিভিন্ন স্থানে হামলা চালায়। রাজধানীর কেন্দ্রস্থল থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। বার্তা সংস্থা এপি জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কার্যালয়ের কাছেও হামলা হয়েছে, তবে হামলার সময় তিনি সেখানে ছিলেন কি না তা স্পষ্ট নয়।

ইরাকে পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার পর তারা দেশের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। উত্তর ইরাকের এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচলও বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের আকাশপথে বেসামরিক উড়োজাহাজ চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।

একাধিক দেশের আকাশসীমা বন্ধ হওয়া মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে, যদিও হামলার ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।