Web Analytics

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেছেন, সরকার দেশের জিডিপিতে পর্যটন খাতের অবদান বর্তমানের প্রায় ৩ শতাংশ থেকে ৬ থেকে ৭ শতাংশে উন্নীত করতে চায়। ৯ আগস্ট ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ট্রাভেল ট্যুরিজম উন্নয়ন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, গত ১৭ বছরে দেশের পর্যটন খাতে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সরকার এখন পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করছে। এ লক্ষ্য পূরণে ট্রাভেল, ট্যুরিজম, এভিয়েশন ও হসপিটালিটি খাতকে সমন্বিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আফরোজা খানমের মতে, নতুন প্ল্যাটফর্মটি সংশ্লিষ্ট অংশীজনদের সম্মিলিতভাবে কাজ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা রাখবে। তিনি বলেন, পর্যটনের টেকসই উন্নয়ন ও বিকাশে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। সরকার নীতিগত সহায়তা ও প্রয়োজনীয় সমর্থন দিতে প্রস্তুত বলেও জানান তিনি। বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠায় সব অংশীজনের সহযোগিতার ওপর জোর দেন মন্ত্রী।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।