Web Analytics

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান দুর্গাপূজার শিক্ষা থেকে সত্য প্রতিষ্ঠা, ন্যায় প্রতিষ্ঠা এবং অন্যায় দূর করার প্রেরণা নেওয়ার আহ্বান জানিয়েছেন। সোমবার রাজধানীর আজিমপুর সরকারি আবাসন পূজা কমিটির আয়োজনে দুর্গাপূজা পরিদর্শন ও মহাষ্টমীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তিনি শারদ সংকলন ‘সৌহার্দ-১৪৩৩’-এর মোড়ক উন্মোচন করেন।

মন্ত্রী বলেন, দুর্গাপূজা বাংলার আবহমান সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। আধুনিকতার প্রবাহে এ অঞ্চলের দুর্গাপূজার ঐতিহ্যবাহী বৈশিষ্ট্য যাতে হারিয়ে না যায়, সে বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান তিনি। পূজার সঙ্গে সংগীত, নৃত্য ও অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনা সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের বহিঃপ্রকাশ উল্লেখ করে তিনি এসব ঐতিহ্য সংরক্ষণকে সবার দায়িত্ব বলেন।

ধর্ম, বর্ণ ও জাতিগত পরিচয়ের ভেদাভেদ ভুলে শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর জোর দেন মঈন খান। তিনি বলেন, সবার বাংলাদেশি পরিচয়ই গর্বের বিষয় এবং পারস্পরিক শ্রদ্ধা ও ভ্রাতৃত্বের বন্ধন বজায় রাখতে হবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সম্প্রীতির প্রত্যাশার কথা উল্লেখ করে তিনি বাংলাদেশকে শান্তির উদাহরণ হিসেবে প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজের আহ্বান জানান।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।