Web Analytics

লেবাননে বুধবার ইসরাইলের ব্যাপক হামলায় অন্তত ২৫৪ জন নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগ তুলেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। আলজাজিরার বরাতে জানা যায়, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এই অভিযোগ প্রকাশ করেন।

বাঘাই তার পোস্টে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিটের একটি ভিডিও শেয়ার করেন, যেখানে লিভিট বলেন, দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির আওতায় লেবানন অন্তর্ভুক্ত নয়। এর জবাবে বাঘাই প্রশ্ন তোলেন, এটি যদি যুক্তরাষ্ট্রের প্রাথমিক পর্যায়েই চুক্তি ভঙ্গের উদাহরণ না হয়, তাহলে আর কী হতে পারে। এর আগের দিন তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের একটি পোস্টও শেয়ার করেছিলেন, যেখানে বলা হয়েছিল ইরান ও যুক্তরাষ্ট্র লেবাননসহ সর্বত্র অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

এই ঘটনায় যুদ্ধবিরতির পরিধি ও ব্যাখ্যা নিয়ে নতুন করে কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।