Web Analytics

ইরানে সম্ভাব্য হামলার আশঙ্কার মধ্যে যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের দ্রুত ইসরাইল ছাড়ার নির্দেশ দিয়েছে। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই নির্দেশনা জারি করে এবং আপাতত ইসরাইলে ভ্রমণ না করার পরামর্শ দেয়। নাগরিকদের বলা হয়েছে, যতক্ষণ বাণিজ্যিক বিমান চলাচল চালু আছে, ততদিনের মধ্যে ইসরাইল ত্যাগের পরিকল্পনা করতে।

সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় কোনো স্পষ্ট সমাধান না আসায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। আগামী সপ্তাহে ওয়াশিংটন ও তেহরান আবারও আলোচনায় বসতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে দুটি রণতরী, এক ডজন যুদ্ধজাহাজ ও কয়েক ডজন যুদ্ধবিমান মোতায়েন করেছেন, যা সম্ভাব্য সামরিক পদক্ষেপের আশঙ্কা বাড়িয়েছে।

ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হুকাবি দূতাবাসের কর্মীদের দ্রুত দেশ ছাড়ার পরামর্শ দিয়েছেন। যুক্তরাষ্ট্র ইরানকে তাদের পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে তিনটি প্রধান কেন্দ্র ভেঙে ফেলতে বলেছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।