Web Analytics

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম পার্শ্ববর্তী নতুন বরিশল ইউনিয়নে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে স্থানীয়রা রেল ও সড়ক অবরোধ করেন। রোববার সকাল সোয়া ৭টা থেকে কোড্ডা এলাকায় শুরু হওয়া এ কর্মসূচিতে ওই রুটে ট্রেন ও যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। জেলা বিএনপির আশ্বাসের পর বেলা সোয়া ১১টার দিকে চার ঘণ্টা পর অবরোধ স্থগিত করা হয়।

বাসুদেব ইউনিয়ন থেকে চান্দি, কোড্ডা, শ্যামনগর, কোড়াবাড়ী, বৈষ্ণবপুর ও বরিশল গ্রাম বিচ্ছিন্ন করে বরিশল নামে নতুন ইউনিয়ন পরিষদ গঠন করা হয়েছে। জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়ার প্রস্তাবে এ ইউনিয়ন গঠিত হয়। বরিশল গ্রামটিও আগে বাসুদেব ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল। এ সিদ্ধান্তের বিরুদ্ধে গ্রামগুলোর বাসিন্দারা দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্দোলন কর্মসূচি পালন করে আসছিলেন। আন্দোলনে নেতৃত্ব দেয় বাসুদেব ইউনিয়ন বিএনপির একাংশ।

জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন। এরপর আন্দোলনকারীরা তিন দিনের জন্য অবরোধ স্থগিত ঘোষণা করেন এবং দাবি না মানলে আবার অবরোধের হুঁশিয়ারি দেন। চার ঘণ্টার রেল অবরোধে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটগামী অন্তত সাতটি আন্তনগর ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এতে দূরদূরান্তের যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।