Web Analytics

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পুলিশের আটজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১-এর উপসচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বদলির তালিকায় রয়েছেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি এম এ জলিল এবং পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত ডিআইজি মো. সাইফুজ্জামান ফারুকী, যাদের ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে বদলি করা হয়েছে। খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ বেলায়েত হোসেনকে গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার করা হয়েছে। রাজশাহীর সারদার অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠানকে জিএমপির উপকমিশনার, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাবেদুর রহমানকে সিআইডিতে, এস এম আশরাফুজ্জামানকে শিল্পাঞ্চল পুলিশে এবং মো. রশীদুল হাসানকে রংপুর পিটিসিতে সংযুক্ত করা হয়েছে।

এছাড়া অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়ার এন্টি টেররিজম ইউনিটে বদলির আদেশ বাতিল করা হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!